অপরাজিতার রান্নাঘর
বিয়েবাড়ির স্বাদে শুক্তো
সময়: ৪৫ মিনিট | পরিবেশন: ৫ জন
উপকরণ:
- উচ্ছে, বেগুন, কাঁচকলা, পেঁপে, রাঙা আলু, সজনে ডাঁটা - ১ কাপ করে (লম্বাটে কাটা)
- ডালের বড়ি - ১০/১২টি
- রাধুঁনি ও আদা বাটা - ১ টেবিল চামচ
- সর্ষে ও পোস্ত বাটা - ২ টেবিল চামচ
- দুধ - ১ কাপ
- ঘি - ১ টেবিল চামচ
- পাঁচফোড়ন ও তেজপাতা - ফোড়নের জন্য
- নুন ও সামান্য চিনি - স্বাদমতো
প্রণালী:
- কড়াইতে তেল গরম করে প্রথমে বড়ি এবং পরে উচ্ছে ও বেগুন আলাদা আলাদা করে ভেজে তুলে নিন।
- ওই তেলেই পাঁচফোড়ন ও তেজপাতা ফোড়ন দিয়ে বাকি সব সবজি দিয়ে হালকা কষিয়ে নিন।
- এবার আদা ও রাধুঁনি বাটা দিয়ে একটু নেড়ে পরিমাণমতো জল ও নুন দিন। সবজি সেদ্ধ হতে দিন।
- সবজি সেদ্ধ হয়ে এলে ভাজা উচ্ছে, বেগুন ও বড়ি দিয়ে দিন।
- এবার সর্ষে-পোস্ত বাটা ও দুধ দিয়ে দিন। শুক্তোর ঝোল বেশি ঘন হবে না, তাই প্রয়োজনমতো জল দিতে পারেন।
- স্বাদমতো সামান্য চিনি দিন। নামানোর আগে ১ চামচ ঘি ছড়িয়ে দিন।
- গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করুন ঐতিহ্যবাহী শুক্তো।