অপরাজিতার রান্নাঘর
র’ বানানা কাটলেট
মুখের স্বাদ বদলাতে আজ-ই ট্রাই করুন টেস্টি ও হেলদি কাঁচা কলার কাটলেট
রেসিপি - শিবানী বল
উপকরণ
- কাঁচা কলা — ২টি
- আলু (সেদ্ধ) — ২টি মাঝারি সাইজের
- আদা কুচি / গ্রেট করা আদা — ১ চা চামচ
- পেঁয়াজ কুচি — ১ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা কুচি — ১ টেবিল চামচ
- চিনি — স্বাদ অনুযায়ী
- নুন — ১ চা চামচ
- ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল
প্রণালী
১. সেদ্ধ ও গ্রেট করা
প্রথমে কাঁচা কলা ও আলু ভালো ভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে গ্রেট করে একটি বড় বাটিতে রাখুন।
২. মশলা মেশানো
এর মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন ও চিনি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
৩. কাটলেটের আকার দেওয়া
তৈরি করা মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে কাটলেটের আকার দিন। গোল, ওভাল বা চ্যাপ্টা — নিজের পছন্দমতো আকার দিতে পারেন।
৪. ডিপ ফ্রাই
কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তারপর মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করুন।
পরিবেশন
গরম গরম র’ বানানা কাটলেট টমেটো সস ও স্যালাডের সঙ্গে পরিবেশন করুন। বিকেলের জলখাবার হিসেবে এটি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি পদ।