পাস্তা কাটলেট

রেসিপি - শিবানী বল

প্রয়োজনীয় উপকরণ:

👩🍳 প্রস্তুত প্রণালী:

🔸 ধাপ ১: মিশ্রণ তৈরি

প্রথমে আলু ও পাস্তা-টা ভালো ভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপর একটি বড় বাটিতে পনীর ও সিদ্ধ আলু-গুলোকে ভালো করে স্ম্যাশ করে নিন। তারপর তার মধ্যে সিদ্ধ পাস্তা ও স্ম্যাশ করা পনীর যোগ করুন।

এরপর একে একে দিন — কাঁচা লঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি, ধনেপাতা কুঁচি, আদা-রসুন গুঁড়ো, স্বাদ মতন লবণ এবং সামান্য চিনি। সবশেষে ব্রেড ক্রাম যোগ করে সমস্ত উপকরণ-গুলোকে খুব ভালো ভাবে মিশিয়ে নিন।

🔸 ধাপ ২: কাটলেটের আকার দেওয়া

মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোল বা ওভাল আকৃতির কাটলেট তৈরি করুন। আরও বেশি মচমচে করতে চাইলে কাটলেট-গুলোকে হালকা করে ব্রেড ক্রাম-এ গড়িয়ে নিতে পারেন।

🔸 ধাপ ৩: ভেজে নেওয়া

কড়াইতে পরিমান মতন তেল গরম করুন। তেল ভালো ভাবে গরম হলে মাঝারি আঁচে, কাটলেট-গুলো ছাড়ুন এবং দু’পাশ সুন্দর সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপর তুলে, অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

🍅 পরিবেশন:

গরম গরম পাস্তা-কাটলেট, টমেটো সস অথবা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন। বিকেলের চায়ের সঙ্গে এই ক্রিসপি কাটলেট-টা খেতে দারুণ তৃপ্তি লাগে!

✨ টিপস:

  • চাইলে মিশ্রণের মধ্যে সামান্য চিজ যোগ করতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে।
  • কাটলেট তেলে ভাজার বদলে এয়ার ফ্রায়ারে-ও তৈরি করা যেতে পারে।
  • বাচ্চাদের জন্য এটি একটি দারুণ টিফিন রেসিপি।