সর্ষে ইলিশ

উপকরণ:

প্রণালী:

  1. মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন ও সামান্য হলুদ মেখে রাখুন।
  2. সর্ষে, ২টো কাঁচালঙ্কা এবং সামান্য নুন একসঙ্গে বেটে নিন যাতে তেতো না হয়।
  3. কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ও চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন।
  4. এবার সর্ষে বাটার মিশ্রণে হলুদ ও জল মিশিয়ে কড়াইতে ঢেলে দিন।
  5. ঝোল ফুটতে শুরু করলে কাঁচা ইলিশের টুকরোগুলো সাবধানে দিয়ে দিন। সর্ষে ইলিশে মাছ না ভাজলেই স্বাদ বেশি ভালো হয়।
  6. ১০-১২ মিনিট ঢেকে অল্প আঁচে রান্না করুন। নামানোর আগে ২ চামচ কাঁচা সর্ষের তেল এবং কয়েকটি চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিন।
  7. গরম ভাতের সাথে পরিবেশন করুন অমৃত সমান সর্ষে ইলিশ।