কবিতা
বনলতা সেন
জীবনানন্দ দাশ
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
সম্ভবত বাংলা ভাষায় রচিত অন্যতম সুন্দর এবং রোমান্টিক কবিতা। জীবনানন্দ দাশ পাঠককে প্রাচীন সভ্যতার মধ্য দিয়ে এক অনাদি যাত্রায় নিয়ে যান, যেখানে শেষ পর্যন্ত নাটোরের বনলতা সেন নামক এক নারীর পাখির নীড়ের মতো অন্ধকার চোখের মাঝেই খুঁজে পাওয়া যায় পরম শান্তি।