সুস্মিতা গায়েন

আমরা বেশীর ভাগ ক্ষেত্রে-ই দেখে থাকি মডেলিং থেকে অভিনেত্রী হতে, কিন্তু অভিনেত্রী হবার স্বপ্ন দেখার পর বা সেই স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরে-ও, নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে কত-টা লড়াই করতে হয় ? কত-টা পথ অতিক্রম করে আজ সে একজন সাকসেস মডেল হয়ে উঠেছে ? এখন আমরা রাস্তায় বেরোলেই যাকে অনেক জায়গার হোডিং, ব্যানার-এ দেখতে পাই, অনেক জুয়েলারি কোম্পানির মুখ হিসেবে ও দেখা যায় তাকে, কিন্তু অভিনেত্রীর স্বপ্ন-কে ভুলে মডেলিং নিয়ে নতুন করে ক্যারিয়ার তৈরির এই লড়াই-এর গল্পই জানবো মডেল সুস্মিতা গায়েন-এর থেকে, সঙ্গে রয়েছে অপরাজিতা ম্যাগাজিন এর প্রতিনিধি রিক্তা বিশ্বাস

সুস্মিতা গায়েন

১। তোমার ছোটো বেলা কোথায় কেটেছে ?

:- আমার ছোটো বেলা সুভাষগ্রাম-এ কেটেছে এবং এখন ও আমি ওখানেই থাকি।

সুস্মিতা গায়েন

২। "স্বপ্ন দেখেছিলে বিনোদন জগত-এর কিন্তু প্রতিষ্ঠিত হলে ফ্যাশন-এর জগত-এ" কেন ?

:- আমার ছোটো বেলা থেকেই স্বপ্ন ছিল আমি অভিনেত্রী হবো, শুধু আমার স্বপ্ন বলা ভুল আমার বাবা, মা-এর ও স্বপ্ন ছিল আমাকে অভিনেত্রী হিসেবে দেখবেন, সেই ভাবেই আমি জার্নি শুরু করেছিলাম। অনেক বছর আমি জুনিয়ার আর্টিস্ট হিসেবে অনেক কাজ করেছি, প্রচুর জায়গায় অডিশান দিয়েছি, কিন্তু সিলেক্সান এর-পর আমাকে কম্প্রোমাইসের অফার দেওয়া হয়, যেটা আমি মেনে নিতে পারিনি। অনেক গুলো বছর স্ট্রাগল করার পর ও সেই এক-ই কথা সব জায়গা থেকে শুনতে হতো, কিন্তু আমি কখনই সেটা মানতে পারিনি। সব সময় সৎ ভাবে কাজ করে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম। এরকম ভাবে বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর একদিন আমি ফটো শুট-এর অফার পেলাম, সেই ভাবেই বলতে পারো আস্তে আস্তে আমার স্বপ্ন-এর জগত টা পাল্টে যেতে শুরু করল।

সুস্মিতা গায়েন

৩। "একটা স্বপ্ন–এর পেছনে এত বছর স্ট্রাগল করার পর ব্যার্থতা”। এই-টা মেনে নিয়ে আবার নতুন করে অন্য স্বপ্ন তৈরি করা-টা মানসিক ভাবে কতটা কঠিন ছিল ?

:- সত্যি বলতে আমি কখনও ভেঙ্গে পরিনি। এক-বারের জন্য আমার মনে হয় নি যে এ বার কি করব, বা ভুল ভাল কোনও চিন্তা ভাবনা ও আসে নি। আমি নিজেকে খুব শক্ত ভাবে বুঝিয়ে ছিলাম, যে এই টা হয়নি অন্য-টা হবে। আমি এই ব্যার্থতা-টাকে জীবনের শিক্ষা হিসেবে নিয়েছি বলতে পারো। তবে সেটা একদিনে হয়নি, সেটার জন্য ও অনেক টা সময় লেগেছে আমার, কিন্তু আমি সব সময় পসিটিভ চিন্তা-ভাবনা করতাম। আমার এই ব্যার্থতা কাটিয়ে ওঠার পেছনে আমার পরিবার-এর অবদান অনেক বেশি, ওনারা পাশে না থাকলে হয়তো আরও কঠিন হতো, কিন্তু আমার বাবা-মা এর সাপোর্ট ছিল অনেক বেশি, তাই হয়তো অনেক তাড়াতাড়ি আমি আমার পালটে যাওয়া জগতে মানিয়ে নিয়েছি বলতে পারো।

৪। তাহলে তোমার এখন-এর চিন্তা ভাবনা-টা কি ভবিষ্যত-এর ব্যাপারে ? মানে পুরনো স্বপ্ন-কে বাস্ত বায়িত করার ব্যাপারে কিছু ভাবছো, নাকি নতুন জগত-টাই এখন নতুন স্বপ্নে রুপান্তরিত হয়ে গেছে?

:- এখনের চিন্তা ভাবনা যদি বলো তাহলে বলবো যে, না পুরনো স্বপ্ন-কে বাস্ত বায়িত করতে চাই না আর, কারন সেই কথা-টাই (কম্প্রোমাইজ) আবার শুনতে হবে, তো সেই কারনে আমি ওই জগতে যেতে চাই না আর। নতুন জগত-টাই এখন নতুন স্বপ্ন রুপে রুপান্তরিত হয়ে গেছে বলতে পারো। আর তাছাড়া আমার পুরনো স্বপ্ন আর নতুন স্বপ্ন-এর মধ্যে খুব বেশি তফাত তো নেই, দুটো জগত প্রায় সমান-ই। (হেসে) আর আমার মনে হয় ভগবান ও সেটাই চাইতেন, তাই খুব বেশি পরিবর্তন হয় নি আমার ক্যারিয়ার-এর।

সুস্মিতা গায়েন

৫। অভিনেত্রী আর মডেল এই দুটোর মধ্যে তফাৎ কোথায় বলে তোমার মনে হয় ?

:- দেখো তফাৎ বলতে একজন অভিনেত্রী হবার জন্য অডিশান দেওয়ার পর ওনারা সিদ্ধান্ত নিতেন, আমাকে কোন কাজ টা দেওয়া হবে বা আদেও কাজ-টা আমাকে দেবেন কিনা, কিন্তু একজন মডেল হিসেবে আমি সিদ্ধান্ত নিতে পারি, যে কোন কাজ-টা আমি করব, বা কোনো কাজ যদি আমার শোনার পর মনে হয় করব না, তো সেখানে আমি না ও করে দিতে পারি, এইটাই তফাৎ। আর তাছাড়া আমি মডেল হিসেবে খারাপ কোনও অফার ও পাইনি, এই-টাও একটা তফাৎ বলতে পারো আমার কাছে।

৬। তোমার মত এরকম হাজার ব্যার্থতার গল্প আমরা শুনতে পাই, কিন্তু তার মধ্যে বেশীর ভাগ মানুষই তোমার মত পসিটিভ চিন্তা করতে পারে না এবং এই ব্যার্থতা-টাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলতে পারে না, তাই অনেক ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তুমি তাদের কে কি বলতে চাও ?

:- আমি প্রথমেই বলতে চাই যে সবার আগে নিজেদের-কে শক্ত করে তুলতে হবে মানসিক ভাবে, এই টা হয়নি অন্য কিছু হবে, কিন্তু ভেঙ্গে পরলে হবে না। সব স্বপ্ন-ই যে পুরন হবে জীবনে এরকম তো হয় না সব সময়। কিন্তু একটা স্বপ্ন ভেঙ্গে গেছে মানে তো জীবন শেষ হয়ে যায়নি তাই না। ভেঙ্গে না পরে নতুন করে অন্য কিছু শুরু করো, ঠিক সাফল্য আসবে একদিন, তুমি ও প্রতিষ্ঠিত হবে।

× Zoomed Image